২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঙ্গোয় নৃশংসতা 'গণহত্যা' হতে পারে: জাতিসংঘ

কঙ্গোয় ১৯৯০ সালে রুয়ান্ডার সেনাবাহিনী এবং কঙ্গো বিদ্রোহীদের সংঘটিত অপরাধ 'গণহত্যা' বলে গণ্য হতে পারে। জাতিসংঘের ফাঁস হয়ে যাওয়া একটি খসড়া প্রতিবেদনে একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2010, 02:57 PM

Updated : 25 Aug 2022, 06:31 PM

ডাকার, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কঙ্গোয় ১৯৯০ সালে রুয়ান্ডার সেনাবাহিনী এবং কঙ্গো বিদ্রোহীদের সংঘটিত অপরাধ 'গণহত্যা' বলে গণ্য হতে পারে। জাতিসংঘের ফাঁস হয়ে যাওয়া একটি খসড়া প্রতিবেদনে একথা বলা হয়েছে। এ অভিযাগ কিগালি এবং জাতিসংঘের মধ্যে উত্তেজনা বাড়াবে বলেই মনে করা হচ্ছে। 'গণহত্যা'র এ অভিযোগটি এখন জাতিসংঘের চূড়ান্ত প্রতিবেদনে সংযোজন করা হবে কিনা তা নিয়ে কূটনীতিকদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে বলে জানিয়েছেন কঙ্গোর এক বিশেষজ্ঞ। জাতিসংঘের খসড়া ওই প্রতিবেদনে ১৯৯৩ থেকে ২০০৩ সালে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় সংঘাতের ঘটনা তদন্তের বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, লাখ লাখ জাতিগত হুতুকে হত্যা করেছে তুতসি-অধুষ্যিত রুয়ান্ডার সেনাবাহিনী। তবে রুয়ান্ডা এ অভিযোগ অস্বীকার করেছে। রুয়ান্ডায় ১৯৯৪ সালে তুতসিদের বিরুদ্ধে গণহত্যার অবসান ঘটাতে কঙ্গোয় হুতুদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে বলে দাবি করে আসছে রুয়ান্ডা। রুয়ান্ডায় তুতসি গণহত্যার পরিপ্রেক্ষিতে কিগালি সেনাবাহিনী কঙ্গোয় আগ্রাসন চালিয়ে হুতু যোদ্ধাদের পিছু ধাওয়া করে। যারা তুতসি হত্যাযজ্ঞে জড়িত ছিল এবং পরে কঙ্গোর পূর্বাঞ্চলে পালিয়ে যায়। যে এলাকার নাম তখন ছিল জায়ারে। দায়ী হুতুদের খুঁজতেই কিগালি বাহিনী জায়ারেতে প্রবেশ করে বলে জানায় রুয়ান্ডা। কিন্তু প্রতিবেদনে বলা হয়েছে, কঙ্গোয় রুয়ান্ডার সেনাবাহিনী হুতুদের ওপর যে ধারাবাহিক এবং ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছে তাতে এমন ধরনের অপরাধের আলামত পাওয়া গেছে যা আদালতে প্রমাণিত হলে 'গণহত্যা'র পর্যায়ে পড়তে পারে। প্রতিবেদনে অবশ্য ১৯৯৩-২০০৩ সালের ওই সংঘাতে জড়িত রুয়ান্ডার তুতসি-নেতৃত্বাধীন বাহিনীসহ অন্যান্য বিদেশি সেনাবাহিনীর প্রায় ৬০০ টি মারাত্মক অপরাধেরও বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। কিন্তু কঙ্গোর বিশেষজ্ঞ ও লেখক জেসন স্ট্রার্নস বলেছেন, এর মধ্যে রুয়ান্ডার চালানো হত্যাযজ্ঞই সবচেয়ে জঘন্য। এ সংক্রান্ত জাতিসংঘের চূড়ান্ত রিপার্টটি আগামী সপ্তাহে প্রকাশ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২০৪৮ ঘ.