কারাকাস, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ক্যান্সারে আক্রান্ত হওয়াকে গুজব আখ্যা দিয়ে এটি 'শত্র"দের প্রার্থনা' বলে বৃহস্পতিবার মন্তব্য করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ।
৫৬ বছর বয়সী শাভেজ সম্ভবত নাসারন্ধের ক্যান্সারে ভুগছেন বলে চলতি সপ্তাহে স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমে খবর বেরোয়।
সেপ্টেম্বরের ২৬ তারিখে অনুষ্ঠিতব্য পার্লামেন্ট নির্বাচনের প্রচারণার প্রথম দিন বুধবার শাভেজ উপস্থিত থাকতে না পারার কারণে বিষয়টি আরো বিশ্বাসযোগ্যতা পায়।
চিকিৎসাবিদ্যার ছাত্রদের গ্রাজুয়েশন অর্জন অনুষ্ঠানে দেওয়া এক ভাষণে শাভেজ বলেন, "আমার বাজে শত্র"রা আমাকে হত্যা করতে চায়।"
হাসতে হাসতে তিনি আরো বলেন, "এখন তারা আবিষ্কার করেছে আমার ক্যান্সার হয়েছে, আমি মারা যাচ্ছি। আর এটাই তারা চায়।"
সাবেক সৈনিক শাভেজ লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ সমালোচক যার মধ্যে ক্যাস্ট্রোর মানসিকতার ছাপ স্পষ্ট।
১৯৯৯ সালে ক্ষমতায় আসার পর শাভেজ পুনরায় ২০১২ সালেও প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরিকল্পনা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৪৩ঘ.
bdnews24