২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের মন্ত্রিসভায় প্রত্যক্ষ কর বিল অনুমোদন

ভারতের মন্ত্রিসভা বৃহস্পতিবার দেশের পুরনো প্রত্যক্ষ কর আইনের জটিলতা দূর করতে একটি বিল অনুমোদন করেছে। আইনমন্ত্রী বীরাপ্পা মোইলি একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2010, 05:54 PM

Updated : 25 Aug 2022, 06:31 PM

নয়াদিল্লি, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের মন্ত্রিসভা বৃহস্পতিবার দেশের পুরনো প্রত্যক্ষ কর আইনের জটিলতা দূর করতে একটি বিল অনুমোদন করেছে। আইনমন্ত্রী বীরাপ্পা মোইলি একথা জানিয়েছেন। আরো বেশি মানুষকে করের আওতায় আনা এবং কেন্দ্রীয় সরকারের রাজস্ব বাড়াতে এই সংস্কার বিল খুবই গুরুত্বপূর্ণ। সরকার সোমবার পার্লামেন্টে এ বিল অনুমোদনের চেষ্টা নেবে। বিলটিতে ব্যাপক রাজনৈতিক সমর্থন থাকায় এটি পাস হবে বলেই আশা করা হচ্ছে। প্রস্তাবিত এ কর সংস্কার বিলে আরো বেশি মানুষ ও কোম্পানিকে করের আওতায় আনতে করের হার কমানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২৩৪৮ঘ.