২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে ৯৬ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

চীনে মঙ্গলবার ৯৬ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান উত্তরপূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশে বিধ্বস্ত হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2010, 04:33 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

লন্ডন, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চীনে মঙ্গলবার ৯৬ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান উত্তরপূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশে বিধ্বস্ত হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া একথা জানিয়েছে। নাম প্রকাশ না করে স্থানীয় সরকারি কর্মকর্তারা সিনহুয়া বার্তা সংস্থাকে বলেন, হেনান এয়ারলাইন্সের একটি বিমান ইচুন শহরে মঙ্গলবার ২২১০-এ (গ্রীনিচ মান সময় ১৪১০) ভূপাতিত হয়েছে। কর্মকর্তারা বলেন, উদ্ধারকারীরা ঘটনাস্থলে ছুটে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২২৩২ ব.