মোগাদিসু, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রযটার্স)--- সোমালিয়ায় মঙ্গলবার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে একটি হোটেলে বন্দুকধারীদের হামলায় এমপি'সহ অন্ততপক্ষে ৩১ জন নিহত হয়েছে। (আরো তথ্যসহ)
সরকার একথা জানিয়েছে।
হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।
অর্থমন্ত্রণালয় বলেছে, অন্ততপক্ষে ৩১ জন নিহত হয়েছে। এর মধ্যে ৬ জন পার্লামেন্ট সদস্য এবং ৫ জন সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্য।
এ হামলার ঘটনায় সোমালিয়ায় শৃঙ্খলা ফেরাতে সরকার এবং আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষীদের ব্যর্থতারই বহিঃপ্রকাশ ঘটেছে।
মোগাদিসুতে হামলা চালানো হোটেলটি সরকারি কর্মকর্তাদের পছন্দের হোটেল।
বন্দুকধারীরা হেটেলে ঢুকে ১৫ জন এমপিকে জবাই করেছে বলে প্রাথমিক খবরে টেলিফোনে রয়টার্সকে জানান এক পার্লামেন্ট সদস্য।
হোটেল থেকে পালিয়ে যাওয়া এক কর্মচারী জানান, হামলাকারীদের একজন আত্মঘাতী বোমারু। সে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা পরবর্তীতে বলেছে, গুলি থেমে যাওয়ার পর পুলিশ হোটেলটিতে প্রবেশ করে।
ওদিকে, বিবিসি সংবাদদাতা মোহাম্মদ ওলাদ হাসান মোগাদিসু থেকে জানান, বন্দুকধারীরা সরকারি সেনার ছদ্মবেশে ছিল।
মুনা হোটেলে এসে তারা গার্ডের ওপর গুলি চালায়। এরপর হোটেল ভবনের ভেতরে এক আত্মঘাতী হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটায়।
তথ্যমন্ত্রী আবদুররহমান ওসমান বলেন, একজন বন্দুকধারী ধরা পড়েছে। অন্য দুজন আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে। এলাকাটিতে থেমে থেমে গোলাগুলি চলছে।
অন্যদিকে, এক নিরাপত্ত সূত্র জানায়, হোটেলটির কাছের একটি এলাকায় ৩০০'র বেশি শসস্ত্র আল-শাবাব যোদ্ধা রয়েছে বলে ধারণা করা হয়। তারা সাধারণ মানুষের বেশে ব্যবসা
bdnews24