২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত ১৫

পাকিস্তানের আফগান সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরস্থানের আদিবাসী এলাকার একটি মসজিদের ভিতরে সোমবার আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2010, 01:10 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

পাকিস্তান, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের আফগান সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরস্থানের আদিবাসী এলাকার একটি মসজিদের ভিতরে সোমবার আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা একথা জানিয়েছেন। একই দিনে ঐ এলাকায় দুটি বোমা হামলার ঘটনা ঘটলো। এক গোয়েন্দা কর্মকর্তা স্থানীয় এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বলেছেন, "স্পষ্টত এটা একটা আত্মঘাতী বোমা হামলা এবং মাওলানা নূর মোহাম্মদকে হত্যা করা হামলাকারীদের লক্ষ্য ছিল।" তালেবান জঙ্গিরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল জুড়ে এবং পাকিস্তানের গুরুত্বপূর্ণ স্থানসমূহে ক্রমাগত বোমা হামলা চালিয়ে যাচ্ছে। ফলে দেশের স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে। দেশটিতে বন্যা হওয়ার আগে পাকিস্তান দাবি করে, জঙ্গিদের বিরুদ্ধে তারা উল্লে