২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় সরকার গঠনের চেষ্টা চলছে

অস্ট্রেলিয়ায় নতুন সরকার গঠনের চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড স্বতন্ত্র প্রার্থীদের দলে টানতে ইতোমধ্যেই প্রাথমিক বৈঠক করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2010, 03:39 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

সিডনি, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অস্ট্রেলিয়ায় নতুন সরকার গঠনের চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড স্বতন্ত্র প্রার্থীদের দলে টানতে ইতোমধ্যেই প্রাথমিক বৈঠক করেছেন। বিবিসি বার্তা সংস্থা একথা জানিয়েছে। অস্ট্রেলিয়ার পার্লামেন্ট নির্বাচনে কোন দলই একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করার সম্ভাবনা না থাকায় নতুন সরকার গঠনের জন্য নির্দলীয় বা স্বতন্ত্র আইনপ্রণেতাদের সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গিলার্ড বলেছেন, চূড়ান্ত ভোট গণনা চলার সময়টিতে তিনি সরকারকে স্থিতিশীল রাখার চেষ্টা করবেন। গিলার্ড তার দল লেবার পার্টি কিংবা বিরোধীদল কনজারভেটিভ জোট কেউই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৭৬ টি আসন পাবে না বলে স্বীকার করেছেন। অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় এবিসি স