সিউল, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- চীন সীমান্তে অবস্থিত উত্তর কোরিয়ার সিনুইজু শহরে বন্যার কারণে ৫ হাজারেরও বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ রোববার একথা জানিয়েছে।
ভারি বৃষ্টিপাতের কারণে চীন ও উত্তর কোরিয়া সীমান্তে অবস্থিত একটি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এ বন্যার সৃষ্টি হয়েছে।
চীনা ভাষায় নদীটি 'ইয়াল'ু এবং কোরিয়ান ভাষায় নদীটি 'আমনক' নামে পরিচিত।
এর আগে চীনের অংশে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এ সপ্তাহে প্রায় ৯৪ হাজার মানুষ কে অন্যত্র সরিয়ে নেয়া হয়।
বার্তা সংস্থাটি জানিয়েছে, শনিবার মধ্যরাত থেকে ৩৫০ মিলিমিটারের ও বেশি বৃষ্টিপাত হওয়ায় উত্তর কোরিয়া ও চীনের সীমান্তে অবস্থিত নদীর পানি বৃদ্ধি পেয়ে দুকূল ছাপিয়ে পড়লে উত্তর পশ্চিমাঞ্চলীয় সিনুইজু শহরের অধিকাংশ স্থ্ান ডুবে যায়।
বন্যাকবলিত উত্তর পশ্চিমাঞ্চলীয় অঞ্চলের অধিবাসীদের উদ্ধার করার জন্য উত্তর কোরিয়ার নেতা কিম জং ইল সেনাবাহিনী পাঠিয়েছেন।
এছাড়া, বিমান ও নৌ বাহিনী কমপক্ষে ৫১৫০ জন বন্যা দুর্গত মানুষকে অন্যত্র সরিয়ে নিয়েছে বলে জানিয়েছে কেসিএনএ।
অন্যদিকে, চীনের অংশের ইয়ালু নদীর পানি বৃদ্ধির কারণে চারজন নিহত হয়েছে। ৪৪ টি শহরতলী ডুবে গেছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে বলে জানিয়েছে চীনা সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৯০৭ ঘ.
bdnews24