সিডনি, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্ট্রেলিয়ায় পার্লামেন্ট নির্বাচনে প্রাথমিক ভোট গণনায় ক্ষমতাসীন লেবার পার্টি বিরোধী দলের চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে থাকলেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কোনো দলই।
বুথ ফেরত জরিপ অনুযায়ী এবিসি টেলিভিশনের অ্যান্থনি গ্রিন একথা বলেছেন। অস্ট্রেলিয়ার শীর্ষ নির্বাচনী বিশ্লেষকদের একজন গ্রিন।
গ্রিন বলেন, প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দলই নির্বাচনে ৭০ টির কাছাকাছি আসন লাভ করতে যাচ্ছে।
আর তাহলে ১৫০ আসনের পার্লামেন্টের নিুকক্ষের নিয়ন্ত্রণ নিতে প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের ছয়টি আসন কম পড়বে।
গ্রিন আরো বলেন, চারজন স্বতন্ত্র প্রার্থী এবং গ্রিন পার্টির একজন প্রার্থী নির্বাচনে জয় পেতে যাচ্ছেন।
সরকারী হিসাব অনুযায়ী দুই তৃতীয়াংশ ভোট গণনা শেষ হয়েছে। এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে জুলিয়া গিলার্ডের লেবার পার্টি ৬০ টি আসন পেয়েছে।
তার প্রধান প্রতিদ্বন্দ্বী টনি অ্যাবটের নেতৃত্বাধীন কনজারভেটিভ লিবারেল-ন্যাশনাল কোয়ালিশন পেয়েছে ৫০ টি আসন।
অস্ট্রেলিয়ায় সরকার গঠনের জন্য প্রয়োজন ৭৬ টি আসন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/বিসিএস/কেএমএস/এএইচ/২০১৫ ঘ.
bdnews24