২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের উত্তরপূর্বাঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে ৫০ হাজার মানুষ

বন্যার কারণে চীনের উত্তরপূর্বাঞ্চলীয় এক শহর থেকে ৫০ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া শনিবার এ খবর জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2010, 06:16 AM

Updated : 25 Aug 2022, 06:29 PM

সাংহাই, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বন্যার কারণে চীনের উত্তরপূর্বাঞ্চলীয় এক শহর থেকে ৫০ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া শনিবার এ খবর জানায়। সিনহুয়া জানায়, ইয়ালু নদীর কূল ভেঙ্গে গেলে বন্যার পানি দানদঙ্গ শহরে ঢুকে যায়। এতে শহরটির ঘর-বাড়ি, রাস্তা-ঘাট পানিতে তলিয়ে যায়। ইয়ালু নদীটি উত্তর কোরিয়া ও চীনের সীমানা দিয়ে প্রবাহিত হয়েছে। ওই অঞ্চলে শুক্রবার ভোরে ভারী বৃষ্টিপাত হয়। চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র শনিবার হুঁশিয়ার করে দিয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় চীনের উত্তরপূর্বাঞ্চলসহ, মধ্যাঞ্চল ও দক্ষিণপশ্চিমাঞ্চলে প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২০২ঘ.