২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যান্সারমুক্ত হলেন ব্রাজিলের প্রেসিডেন্ট প্রার্থী রৌসেফ

ব্রাজিলের ক্ষমতাসীন দল মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী দিলমা রৌসেফ ক্যান্সার থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2010, 08:38 AM

Updated : 25 Aug 2022, 06:29 PM

ব্রাজিলিয়া, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ব্রাজিলের ক্ষমতাসীন দল মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী দিলমা রৌসেফ ক্যান্সার থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করেছেন। গত বছর তার ক্যান্সারের চিকিৎসা শুরু হয়। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার তার আরোগ্যের সংবাদ জানানো হয়। সাও পাওলোতে তার স্বাস্থ্য পরীক্ষার ফলাফল সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে রৌসেফ বলেন, "আমি খুব সুখী বোধ করছি। আমি খুব ভালো আছি। আপনাদের ধন্যবাদ।" সাও পাওলোর সিরিও লিবানেস হাসপাতালের চিকিৎসকদের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, পরীক্ষার ফলাফলে দেখা যাচ্ছে, তিনি ক্যান্সার হতে মুক্তি লাভ করেছেন এবং তার স্বাস্থ্যের অবস্থা চমৎকার। ৬২ বছর বয়সী রৌসেফ অঙ্গীকার করেছেন, নির্বাচিত হলে তিনি প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভার বন্ধুত্বপূর্ণ নীতি ও সমাজ কল্যাণ কর্মসূচিগুলো অব্যাহত রাখবেন। আগামী ৩ অক্টোবর ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন হবে। গত দুই সপ্তাহের নির্বাচন পূর্ববর্তী জরিপে দেখা যায়, রৌসেফ তার প্রধান প্রতিদ্বন্দ্বী থেকে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৩১ঘ.