ওয়াশিংটন, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকে সেনা সংখ্যা এবছর ৩১ আগস্টের মধ্যে ৫০ হাজারে নামিয়ে আনার পথে রয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ইরাক ছেড়ে গেছে শেষ মার্কিন কমব্যাট ব্রিগেড।
আপাতত ইরাকে ৫৬ হাজার মার্কিন সেনা রয়ে গেলেও ৬ হাজার সেনা এ মাসের শেষে বিদায় নেবে--- সেরকমই কথা রয়েছে।
কিন্তু বাকী ৫০ হাজার সেনা ২০১১ সালের শেষ নাগাদ ইরাক ছাড়বে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। আগামী বছর ইরাক থেকে সব সেনা প্রত্যাহারের প্রতিশ্র"তি ইতোমধ্যেই দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
তার আগে ইরাকে সেনা সংখ্যা ৩১ আগস্টে বা ১ সেপ্টেম্বরের মধ্যে ৫০ হাজারে নামানোর প্রতিশ্র"তিও দেন তিনি।
এ প্রতিশ্র"তি পূরণে তিনি অনেকখানি অগ্রসর হলেও ২০১১ সালের পর ইরাকে আর কোনো সেনা না রাখার পরিকল্পনা তিনি কতটুকু বাস্তবায়ন করতে পারবেন তা নিয়ে ঘোরতর সন্দেহ রয়েছে সব মহলে।
প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ওবামা প্রচার চালিয়েছিলেন, সাত বছরের ইরাক যুদ্ধের দায় শেষ করবেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচিত হয়েও তিনি এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, ২০১২ সালের ১ জানুয়ারিতে ইরাকে আর কোনো মার্কিন সেনা থাকবে না।
বলার চেয়ে করা কিন্তু সবসময়ই কঠিন।
২০০৬-০৭ সালে সা
bdnews24