বেইজিং, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মিয়ানমারের কাছাকাছি প্রত্যন্ত একটি শহরে বুধবার ভূমিধসে কমপক্ষে ১ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে ৯০ জন।
নিখোঁজদেরকে বৃহস্পতিবার খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে উদ্ধারকর্মীরা।
রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে।
সিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে, বুধবার সকালে ইয়ান্নান প্রদেশের গংশান কাউন্টির একটি শহরাঞ্চলে ভারী বর্ষণের কারণে ভূমিধস হয়।
তারা আরো জানিয়েছে, কমপক্ষে এক জন অধিবাসী প্রাণ হারিয়েছে।
অপর রাষ্ট্রীয় বার্তা সংস্থা চায়না নিউজ সার্ভিস জানিয়েছে, নিশ্চিভাবে দুইজন মারা গেছে।
উদ্ধারকাজে সহায়তাকারী ঝং ঝিফাং নামের একজন কর্মকর্তা সিনহুয়াকে জানিয়েছেন, কমপক্ষে ১০ টি ট্রাক ও ২১ টি বাড়ি চাপা পড়েছে।
এ মাসে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গানসুর ঝউকুতে ভুমিধসে ১২০০ জনের বেশি মানুষ নিহত কিংবা নিখোঁজ হয়েছে।
এর সঙ্গে বুধবারের ভূমিধসে যোগ হল নিখোঁজ আরো ৯০ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৫৩১ ঘ.
bdnews24