মস্কো, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মস্কোয় নজিরবিহীন দাবদাহে এ বছর জুলাইয়ে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। আগস্টে আরো মানুষের মৃত্যু হতে পারে। রাশিয়ার এক বিজ্ঞানী মঙ্গলবার এ আশঙ্কা প্রকাশ করেছেন।
এক কোটি মানুষের নগরী মস্কোয় এ বছর জুনের শেষদিক থেকে প্রচণ্ড গরম পড়তে শুরু করে। দিনের তাপমাত্রা সেখানে কোনো কোনো দিন ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়।
মাত্রাতিরিক্ত তাপমাত্রার কারণে রাশিয়ার এক তৃতীয়াংশ ফসল নষ্ট হয়েছে।
এছাড়া, সা
bdnews24