ম্যানিলা ,আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-----ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় পাহাড়ি এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে।
স্থানীয় কর্মকর্তরা বুধবার একথা জানিয়েছেন।
ম্যানিলা থেকে ২৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত বাগুইয়ো শহরের বাইরে পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ বলেছে , যান্ত্রিক ত্র"টির কারণে এ বাস দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয় পুলিশের সিনিয়র সুপারইনডেন্ট উইলবেন মেয়র বাসের কন্ডাকটরের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ছয়জন বাসযাত্রী দুর্ঘটনা থেকে বেঁচে গেছে। বাসের ড্রাইভার গতি নিয়ন্ত্রণ করতে না পারায় দুর্ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এল/ ১৮৩৩ ঘ.
bdnews24