রাশিয়া, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) ---আফগানিস্তানের জন্য বুধবার রাশিয়ার সহায়তা কামনা করেছেন প্রেসিডেন্ট হামিদ কারজাই।
মস্কোয় অনুষ্ঠেয় নিরাপত্তা সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের কাছে এ সহায়তা চান কারজাই।
আফগানিস্তানে মস্কোর বিপর্যয়কর যুদ্ধের দু'দশক পর দুপক্ষের মধ্যে এ নতুন সহযোগিতার পট প্রস্তুত হল। ওই যুদ্ধে ১৫ হাজার সোভিয়েত সেনা নিহত হয়েছিল।
মেদভেদেভ বুধবার পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইকে বৈঠকে আমন্ত্রণ জানান।
আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের আসন্ন মুহূর্তে সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়ানোই এর লক্ষ্য।
রুশ বিশ্লেষকদের মতে, রাশিয়া ১৯৮৯ সালে সোভিয়েত ইউনিয়ন আমলে আফগানিস্তানে ১০ বছরের যুদ্ধে পরাজয়ের পর হারিয়ে ফেলা আঞ্চলিক প্রভাব ফিরে পাওয়ার চেষ্টা করছে। আর আফগানিস্তান ও পাকিস্তানও রাশিয়াকে তাদের পক্ষে একটি বড় সমর্থন হিসাবে দেখছে।
নিরাপত্তা ও মাদক পাচার ইস্যু নিয়ে সোচির ব্ল্যাক সি অবকাশ যাপন কেন্দ্রে রুশ প্রেসিডেন্ট মেদভেদেভ আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে আলোচনা করেছেন।
রাশিয়ায় স
bdnews24