২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে ভারি বর্ষণে আরো ৫১ জনের মৃত্যু

চীনের পশ্চিমাঞ্চলে নতুন করে ভারি বৃষ্টিপাতে আরো অন্ততপক্ষে ৫১ জনের প্রাণহানি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2010, 11:10 AM

Updated : 25 Aug 2022, 06:28 PM

বেইজিং , আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়র্টাস)------চীনের পশ্চিমাঞ্চলে নতুন করে ভারি বৃষ্টিপাতে আরো অন্ততপক্ষে ৫১ জনের প্রাণহানি হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম মঙ্গলবার একথা জানিয়েছে। চীনে এ বছর বন্যা ও ভূমিধসে দুই হাজারেরও বেশি লোকের মৃত্যুর সঙ্গে নতুন করে মৃতের এ সংখ্যা যোগ হল। সিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে, গানসু প্রদেশের দূরবর্তী দরিদ্র লংনান শহরে ঝড়ে ৩৬ জন নিহত হয়েছে এবং আরো ২৩ জন নিখোঁজ রয়েছে। এছাড়া নদীর পানি বৃদ্ধি এবং ভূমিধসের কারণে এ শহরের ১ লাখ ২০ হাজারেরও বেশি অধিবাসীকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। পাশ্ববর্তী ঝোউকু জেলায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১২৫৪ হয়েছে। আরো অগণিত মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আগামী কয়েকদিনে ঝোউকুতে আরো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সিনহুয়া। অন্যদিকে, সিচুয়ান প্রদেশের ওয়েনচুয়ানে ভূমিধসে ১৫ জন নিহত হয়েছে বলে উল্লেখ করেছে বার্তা সংস্থাটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৭০৭ ঘ.