২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিউমারে আক্রান্ত অস্কারজয়ী মাইকেল ডগলাস

অস্কার বিজয়ী অভিনেতা মাইকেল ডগলাসের (৬৫) গলায় টিউমার ধরা পড়েছে। আট সপ্তাহব্যাপী রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে তার চিকিৎসা করা হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2010, 06:25 AM

Updated : 25 Aug 2022, 06:28 PM

লস অ্যাঞ্জেলস, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্কার বিজয়ী অভিনেতা মাইকেল ডগলাসের (৬৫) গলায় টিউমার ধরা পড়েছে। আট সপ্তাহব্যাপী রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে তার চিকিৎসা করা হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন। ডগলাসের মুখপাত্র সোমবার পিপল ম্যাগাজিনে বলেছেন, চিকিৎসকরা আশা করছেন তিনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। ডগলাসের একজন প্রতিনিধি ম্যাগাজিনের সে রিপোর্ট সম্পর্কে রয়টার্সকে নিশ্চিত করেছেন। কিন্তু এর বেশি কিছু মন্তব্য করতে রাজি হননি। পিপল ম্যাগাজিনকে ডগলাস বলেছেন, "আমি খুব আশাবাদী।" পাঁচ দশক ধরে হলিউডের পর্দায় আধিপত্য করেছেন এই অভিনেতা। পারিবারিক জীবনে তিনি অভিনেত্রী ক্যাথেরিন জেটা জোন্সের স্বামী এবং কিংবদন্তী অভিনেতা কির্ক ডগলাসের ছেলে। ১৯৭০- এর দশকে 'দি স্ট্রিটস অব সান ফ্রান্সিসকো' নামক টেলিভিশন সিরিজে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের মন জয় করে নেন এ গুণী অভিনেতা। এরপর ১৯৭৫ সালে 'ওয়ান ফ্লিউ ওভার দি কাক্কো'স নেস্ট' চলচ্চিত্রের প্রযোজনা করে তিনি হন অস্কার বিজয়ী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১২১১ঘ.