২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে স্বাধীনতা দিবসে মাওবাদীদেরকে আলোচনায় আহ্বান

ভারত রোববার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ৬৪ তম স্বাধীনতা দিবস উদযাপন করছে। এ দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মাওবাদীদের নতুন করে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2010, 11:20 AM

Updated : 25 Aug 2022, 06:27 PM

নয়াদিল্লি, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ভারত রোববার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ৬৪ তম স্বাধীনতা দিবস উদযাপন করছে। এ দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মাওবাদীদের নতুন করে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বার্তা সংস্থা পিটিআই একথা জানিয়েছে। রাজধানী নয়াদিল্লিসহ দেশের বিভিন্ন এলাকায় স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মাওবাদীরাই এ মুহূর্তে ভারতের অভ্যন্তরীণ ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ। ভাষণে মনমোহন মাওবাদীদেরকে দেশের নিরাপত্তায় মারাত্মক চ্যালেঞ্জ হিসাবে উল্লেখ করেন। তিনি বলেন, ব্যক্তিগত ও রাজনৈতিক সীমাবদ্ধতার উর্ধ্বে উঠে মাওবাদী সমস্যার সমাধান করতে হবে। কেন্দ্র ও রাজ্যের সহযোগিতা এক্ষেত্রে খুবই জরুরি। তিনি আরো বলেন, সরকার মাওবাদীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি। তবে তাদের সহিংসতা ছাড়তে হবে। সরকারও উন্নয়নমূলক কাজে আদিবাসীদের শামিল করবে এবং আদিবাসীদের জমি নেওয়া হলে তার বদলে তাদের কাজ দেবে। যারা সহিংসতা ত্যাগ করবে না তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানান তিনি। মাওবাদীরা দেশেরই নাগরিক। তাই তিনি আবারও মাওবাদীদের সহিংসতা পরিহার করে আলোচনায় বসার আহ্বান জানান। তিনি সরকারের সঙ্ড়ে সামজিক ও অর্থনেতিক উন্নয়নের কাজে মাওবাদীদের সহযোগিতা করতে বলেন। স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৭১৯ ঘ.