২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিধসে নিহতদের স্মরণে শোক পালন করছে চীন

উত্তর-পশ্চিমাঞ্চলে গত সপ্তাহের ভয়াবহ ভূমিধসে নিহতদের স্মরণে রোববার জাতীয় শোক দিবস পালন করছে চীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2010, 05:29 AM

Updated : 25 Aug 2022, 06:27 PM

বেইজিং, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর-পশ্চিমাঞ্চলে গত সপ্তাহের ভয়াবহ ভূমিধসে নিহতদের স্মরণে রোববার জাতীয় শোক দিবস পালন করছে চীন। উত্তর-পশ্চিমাঞ্চলে গানসু প্রদেশের ঝউকু শহরে গত রোববার ভূমিধসে ১ হাজার ২ শ'র বেশি লোকের প্রাণহানি হয়। ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ওই ভূমিধসে এখনো ৫০৫ জন নিখোঁজ রয়েছে। শোক দিবসের অংশ হিসেবে রোববার দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। স্থগিত করা হয়েছে সব ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়েছে, শোক পালনে দিনের শুরুতেই হাজার হাজার মানুষ বেইজিংয়ের কেন্দ্রীয় তিয়ানয়ানমেন স্কয়ারে জড়ো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/বিসিএস/এজে/১১০১ ঘ.