বোগোটা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কলম্বিয়ার রাজধানী বগোটায় বৃহস্পতিবার একটি রেডিও স্টেশনের বাইরে গাড়ি বোমা বিস্ফোরণে নয়জন আহত হয়েছে।
প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল স্যান্টোস গত সপ্তাহান্তে ক্ষমতা গ্রহণের পর এটিই প্রথম বড় কোনো হামলা।
কারাকোল রেডিও স্টেশনের পাশে রাজধানীর প্রধান সড়কে এ বিস্ফোরণটি ঘটে। এতে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বাসের জানালা উড়ে যায়।
বিস্ফোরণের পর সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে ছিল। ঘটনার পরপরই তদন্তকারীরা বিস্ফোরিত গাড়ির ছড়িয়ে ছিটিয়ে থাকা অংশগুলো সংগ্রহ করেন। বোগোটায় বোমা হামলা একটি বিরল ঘটনা।
বিস্ফোরণ স্থল থেকে কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট স্যান্তোস সাংবাদিকদের বলেন, "এটি একটি সন্ত্রাসী হামলা।"
তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত আর কিছু বলেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৪১৯ঘ.
bdnews24