বেইজিং, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে চীনের পশ্চিমাঞ্চলে ২০ জনের প্রাণহানি হয়েছে।
এতে ১০ হাজার ৫শ'রও বেশি মানুষ আটকা পড়েছে বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া শুক্রবার জানিয়েছে।
গানসু প্রদেশের দরিদ্র ও প্রত্যন্ত লংনান-এ ১৫ জনের প্রাণহানি হয়েছে। প্রবল বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে ১০ হাজারেরও বেশি মানুষ আটকা পড়েছে।
এর আগে সিচুয়ান প্রদেশে ভূমিধসে কমপক্ষে ৫ জনের প্রাণহানির খবর পাওয়া যায়। সেখানে ৫ শতাধিক মানুষ আটকা পড়েছে বলে জানিয়েছে সিনহুয়া।
এর আগে গত শনিবার চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশের পার্বত্য ঝউকু শহরে ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে সহস্রাধিক মানুষের প্রাণহানি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/সিআর/১২২৮ঘ.
bdnews24