ইয়াঙ্গুন, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দুই দশকের মধ্যে মিয়ানমারে প্রথম বারের মতো পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী ৭ নভেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে শুক্রবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়।
চলতি সপ্তাহ পর্যন্ত দেশটির সামরিক সরকার নিয়োগকৃত নির্বাচন কমিশনে ৪০টি রাজনৈতিক দল নিবন্ধন করেছে।
মানবাধিকার গোষ্ঠীগুলো আসন্ন এই নির্বাচনকে ব্যাপক সমালোচনা করছে। তাদের বক্তব্য, এই নির্বাচনের মাধ্যমে বেসামরিক শাসনের আবরণে সামরিক শাসন ব্যবস্থাই জারি থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১২৮ঘ.
bdnews24