বেইজিং, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চালীয় সিচুয়ান প্রদেশে পাঁচজনের প্রাণহানি হয়েছে।
এতে আরো পাঁচ শতাধিক মানুষ আটকা পড়েছে বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া শুক্রবার জানিয়েছে।
নতুন এ ভূমিধসের ব্যাপারে আর কোনো তথ্য জানায়নি সিনহুয়া।
এর আগে গত শনিবার চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশের পার্বত্য ঝউকু শহরে ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে সহস্রাধিক মানুষের প্রাণহানি হয়েছে।
প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও ঝউকুর দুর্গত এলাকা পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/০৮৫১ ঘ.
bdnews24