২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সামরিক মহড়া নিয়ে যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি

চীনের সমুদ্র উপকূলের কাছে মার্কিন নৌ মহড়ায় বিমানবাহী রণতরী পাঠানোর যুক্তরাষ্ট্রের পরিকল্পনার কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে চীনা 'পিপল লিবারেশন আর্মি' (পিএলএ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2010, 02:07 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

বেইজিং, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-চীনের সমুদ্র উপকূলের কাছে মার্কিন নৌ মহড়ায় বিমানবাহী রণতরী পাঠানোর যুক্তরাষ্ট্রের পরিকল্পনার কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে চীনা 'পিপল লিবারেশন আর্মি' (পিএলএ)। এতে মর্যাদা ক্ষুন্ন হচ্ছে বলে অভিযোগ করেছে চীন। লিবারেশন আর্মি ডেইলির এক মন্তব্য প্রতিবেদনে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে ওয়াশিংটনের যৌথ সামরিক নৌ মহড়া এবং দক্ষিণ চীন সাগরে চীনের কয়েকটি অঞ্চল দাবি নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনাকে কটাক্ষ করা হয়েছে। পত্রিকাটিতে মেজর জেনারেল লুও ইউয়ান লিখেছেন, "একটি জাতির সম্মান থাকা প্রয়োজন এবং একটি সেনাবাহিনীরও সম্মান থাকা প্রয়োজন। কেউ আমাকে আঘাত না করলে আমিও কাউকে আঘাত করবো না। কিন্তু কেউ আমাকে আঘাত করলে আমি অবশ্যই তাকে আঘাত করবো।" চীনের জনগণ ও চীনা সেনাবাহিনীর জন্য ওই সমস্ত কর্মকাণ্ডকে প্রচ্ছন্ন হুমকি হিসেবেই তুলে ধরেছেন লুও ইউয়ান। পিএলএ'র শীর্ষ পত্রিকায় এ ধরনের ক্ষুব্ধ মন্তব্যে চীনের কুশলী নীতির জন্য বেইজিংয়ের ওপর সেনাবাহিনীর চাপেরই বহিঃপ্রকাশ ঘটেছে। গতমাসে কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া চালায়। সে সামরিক মহড়ার নিন্দা জানায় চীন। গত সপ্তাহে পেন্টাগনের মুখপাত্র জিওফ মরেল বলেন, এ সামরিক মহড়ার ফলো আপ হিসেবে কোরীয় উপদ্বীপ ও চীনের সমুদ্র সীমার মাঝে যে মহড়া করা হবে তাতে অংশ নেবে জঙ্গি বিমান বহনকারী পরমাণু ক্ষমতা সম্পন্ন নৌবহর জর্জ ওয়াশিংটন। পেন্টাগন ওয়েবসাইটের এ প্রতিবেদনে বলা হয়েছে, পরবর্তী নৌ সেনাদের এ যৌথ মহড়ার সময়সীমা উল্লেখ করেননি মরেল। নিকটবর্তী সমুদ্রসীমায় এ সামরিক মহড়া তাদের নিরাপত্তার জন্য হুমকি বলে দাবি করেছে চীন। কিন্তু যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া বলেছে, এ সামরিক মহড়া উত্তর কোরিয়াকে লক্ষ্য করে করা হয়েছে। গত মার্চে দক্ষিণ কোরিয়ার যুদ্ধ জাহাজ চেওনান কভেট্টি ডোবার জন্য উত্তর কোরিয়াকে দায়ী করেছে তারা। তাদের দাবি উত্তর কোরিয়ার ছোড়া টর্পেডোর আঘাতে চেওনান ডুবেছে। চেওনান ডুবিতে দক্ষিণ কোরিয়ার ৪৬ জন নাবিক নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২০০৫ ঘ.