২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০২০ সালের আগে নিরাপত্তা দিতে প্রস্তুত নয় ইরাকি বাহিনী

২০২০ সালের আগে ইরাকের সেনাবাহিনী দেশটির নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবে না। আর ততদিন পর্যন্ত সেখানে মার্কিন সেনাবাহিনীর অবস্থান করা উচিৎ বলে মন্তব্য করেছেন ইরাকের শীর্ষ সেনা কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2010, 09:13 AM

Updated : 25 Aug 2022, 06:26 PM

লন্ডন, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ২০২০ সালের আগে ইরাকের সেনাবাহিনী দেশটির নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবে না। আর ততদিন পর্যন্ত সেখানে মার্কিন সেনাবাহিনীর অবস্থান করা উচিৎ বলে মন্তব্য করেছেন ইরাকের শীর্ষ সেনা কর্মকর্তা। ব্রিটেনের দৈনিক টেলিগ্রাফ বৃহস্পতিবার ইরাকের লেফট্যানান্ট জেনারেল বাবাকির জাবারির উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানায়। বাগদাদে এক সংবাদ সম্মেলনে জেনারেল জেবারি বলেন, মার্কিন সেনাবাহিনীর সমর্থন ছাড়া ইরাকের সেনাবাহিনী দেশটি নিয়ন্ত্রন করতে পারবে না। ওবামা প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী, অগাস্ট মাসের শেষ নাগাদ ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এ বিষয়ে জেবারি বলেন, "এক্ষেত্রে সৈন্য প্রত্যাহার ঠিকমতো চলছে কোনো সমস্যা নেই। কারণ তারা এখনও এখানে রয়েছে। তবে ২০১১ সালের পর থেকে সমস্যা শুরু হবে। রাজনীতিবিদরা এ শূন্যস্থান পূরণের জন্য অবশ্যই অন্য উপায় খুঁজে বের করবে।" তিনি আরো বলেন, "সেনা প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে রাজনীতিবিদদের উদ্দেশ্যে আমি বলব, আমাদের সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত হওয়ার আগে ২০২০ সাল পর্যন্ত মার্কিন সেনাবাহিনীর অবশ্যই ইরাকে থাকা উচিত।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৫০৭ঘ.