মস্কো, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-রাশিয়ায় স্মরণকালের ভয়াবহ দাবানলের কারণে রাজধানী মস্কোর আকাশে তিন সপ্তাহ ধরে জমে থাকা বিষাক্ত ধোঁয়া বুধবার সকালে ঝড়ো হাওয়ায় সরে গেছে।
তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আবারো বিষাক্ত ধোঁয়ায় আকাশ ছেয়ে যেতে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।
মস্কোর আকাশে বিষাক্ত ধোঁয়ার ফলে সেখানে গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ মাত্রায় দূষণ ছড়িয়ে পড়ে। মস্কোতে মৃত্যুহার স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ হয়ে যায়। ধোঁয়ার কারণে বিমান চলাচল, সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, এমনকি মস্কোর অর্থবাজারের কার্যক্রমও বিঘি
bdnews24