২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক মার্কিন সিনেটর স্টিভেন্স বিমান দুর্ঘটনায় নিহত

সাবেক মার্কিন সিনেটর টেড স্টিভেন্স বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। স্থানীয় টেলিভিশন স্টেশন কেটিইউইউ মঙ্গলবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2010, 05:38 PM

Updated : 25 Aug 2022, 06:25 PM

ওয়াশিংটন, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সাবেক মার্কিন সিনেটর টেড স্টিভেন্স বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। স্থানীয় টেলিভিশন স্টেশন কেটিইউইউ মঙ্গলবার একথা জানিয়েছে। সোমবার রাতে আলাস্কায় বিমানটি বিধ্বস্ত হয়। কেটিইউইউ তাদের ওয়েবসাইটে স্টিভেন্সের দীর্ঘদিনের পারিবারিক বন্ধু ডেভ ডিটম্যানের বরাত দিয়ে জানিয়েছে, বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে স্টিভেন্স আছেন। বিমানটিতে কতজন আরোহী ছিলো তা নিয়ে মতবিরোধ রয়েছে। ফেডারেল নিরাপত্তা কর্মকর্তারা বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুসারে বিমানটিতে নয় জন আরোহী ছিলো এবং তাদের মধ্যে পাঁচ জন নিহত হয়েছেন। আবার ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্য একটি সূত্র জানায়, বিমানটিতে আট জন আরোহী ছিলো এবং তাদের মধ্যে পাঁচ জন নিহত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২৩৩৬ ঘ.