২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারী বর্ষণে বাধাগ্রস্ত লাদাখের ত্রাণ তৎপরতা

ভারী বর্ষণের কারণে বাধাগ্রস্ত হচ্ছে ভারতের বন্যাকবলিত লাদাখের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম। শনিবার সেনাবাহিনী এ কথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2010, 07:17 AM

Updated : 26 Apr 2022, 01:18 AM

শ্রীনগর, অগাস্ট ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারী বর্ষণের কারণে বাধাগ্রস্ত হচ্ছে ভারতের বন্যাকবলিত লাদাখের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম। শনিবার সেনাবাহিনী এ কথা জানায়। লাদাখে বৃহস্পতিবার রাতভর বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে ১১৩ জনের প্রাণহানি হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অনেক লোক নিখোঁজ রয়েছে। কিছু বিদেশি পর্যটকও বন্যায় আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বৌদ্ধ আশ্রমের কাছাকাছি লেহ শহরের বিমানবন্দরটি খোলা রয়েছে। এ বন্দর দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মী ও চিকিৎসকদের আনা-নেওয়া করা হচ্ছে। সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, প্রায় ৬ হাজার সেনা উদ্ধার ও ত্রাণ তৎপরতায় নিয়োজিত রয়েছে। লেফট্যানেন্ট কর্নেল জে.এস. ব্রার জানান, "ভারী বর্ষণের কারণে আমাদের উদ্ধার ও ত্রাণ তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে।" লাদাখের সঙ্গে পাকিস্তানের সীমান্ত রয়েছে। পাকিস্তান বর্তমানে গত ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে, এতে ইতোমধ্যে দেড় হাজারেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ পরিবার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৩১৭ঘ.