২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের লাদাখে বন্যায় মৃতের সংখ্যা ১১৩

ভারত-শাসিত কাশ্মীরের লাদাখ শহরে আকস্মিক বন্যায় কমপক্ষে ১১৩ জনের প্রাণহানি হয়েছে। উদ্ধারকাজের জন্য সেনা পাঠানো হয়েছে। (আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2010, 03:00 PM

Updated : 25 Aug 2022, 05:39 PM

শ্রীনগর, আগস্ট ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারত-শাসিত কাশ্মীরের লাদাখ শহরে আকস্মিক বন্যায় কমপক্ষে ১১৩ জনের প্রাণহানি হয়েছে। উদ্ধারকাজের জন্য সেনা পাঠানো হয়েছে। (আরো তথ্যসহ-১) কর্মকর্তারা শুক্রবার একথা জানিয়েছে। এ অঞ্চলটির সঙ্গে পাকিস্তানের সীমান্ত রয়েছে। পাকিস্তান এ সময়ে ৮০ বছরের মধ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলা করছে। ওই দুর্যোগে ইতোমধ্যে দেড় হাজারেরও বেশি মানুষ মারা গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০ লাখেরও বেশি মানুষ। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের লে শহরে বন্যায় নিখোঁজ হয়েছে অনেকে। অপ্রত্যাশিত ভারি বৃষ্টিপাতে বহু ঘর-বাড়ি, টেলিফোন টাওয়ার ও সরকারি দালান ক্ষতিগ্রস্ত হয়েছে। জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা নাসিমা লঙ্কর টেলিফোনে জানান, "সেনাবাহিনী ইতোমধ্যে উদ্ধার তৎপরতা শুরু করেছে। প্রাণহানির সংখ্যাও আরো বাড়তে পারে।" একজন সেনা মুখপাত্র জানিয়েছেন, ৬ হাজারের বেশি ভারতীয় সেনা উদ্ধার তৎপরতা পরিচালনা ও ত্রাণ বিতরণ করছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, সেনাবাহিনী এ পর্যন্ত কয়েক শ মানুষকে উদ্ধার করেছে। বৌদ্ধ অধুষ্যিত লাদাখে গত কয়েকদিন ধরেই আবহাওয়া খারাপ যাচ্ছে। এর ৩ হাজার ৫০৫ মিটার দূরে অবস্থিত লে শহর। বৃহস্পতিবার গভীর রাতে আকস্মিক বন্যায় প্রবল পানির তোড়ে শহরটি ভেসে যায়। ভেঙে পেড়ে অধিকাংশ বাড়িঘর। নিহত হয় বহু মানুষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/বিসিএস/১৮২৫ ঘ.