২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইকিলিকসের অপ্রকাশিত দলিল হস্তান্তরের দাবি পেন্টাগনের

আফগান যুদ্ধ সম্পর্কিত অপ্রকাশিত ১৫ হাজার গোপন দলিল হস্তান্তরের জন্য উইকিলিকস-এর কাছে বৃহস্পতিবার দাবি জানিয়েছে পেন্টাগন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2010, 07:44 AM

Updated : 25 Aug 2022, 05:41 PM

ওয়াশিংটন, আগস্ট ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগান যুদ্ধ সম্পর্কিত অপ্রকাশিত ১৫ হাজার গোপন দলিল হস্তান্তরের জন্য উইকিলিকস-এর কাছে বৃহস্পতিবার দাবি জানিয়েছে পেন্টাগন। পাশাপাশি যে দলিলগুলো প্রকাশিত হয়েছে সেগুলো মুছে ফেলারও দাবি জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। এ ব্যাপারে পেন্টাগনের মুখপাত্র জিওফ মোরেল বলেছেন, "আমরা তাদের সঠিক কাজটিই করতে বলছি।" তিনি সাংবাদিকদের বলেছেন, "আমরা আশা করি তারা আমাদের কথার মূল্য রাখবে।" তিনি আরো বলেন, উইকিলিকসের কাছে থাকা দলিলগুলোর প্রকৃত মালিক যুক্তরাষ্ট্র সরকার। ওয়েবসাইটটি এমন এক সময়ে তথ্যগুলো ফাঁস করেছে যখন যুক্তরাষ্ট্রের জনগণ এবং কংগ্রেস নয় বছর ধরে চলমান স্তিমিত হয়ে আসা আফগান যুদ্ধের সমর্থন করছিল। গত মাসে উইকিলিকস আফগান যুদ্ধ সম্পর্কিত ৭০ হাজার গোপন দলিল ফাঁস করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির সামরিক ইতিহাসে এ ঘটনা সবচেয়ে বড় তথ্য ফাঁসের ঘটনাগুলোর একটি। এর ফলে মার্কিন সৈন্য এবং আফগান তথ্যদাতারা হুমকির মুখে পড়েছে। উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেঞ্জ নিরপরাধ মানুষদের রক্ষা করতে প্রায় ১৫ হাজার দলিল প্রকাশ না করার নির্দেশ দিয়েছেন। মোরেল বলেছেন, আমরা দলিলগুলো ফেরত চাচ্ছি কারণ এগুলো প্রকাশিত হয়ে যেন আরো ক্ষতির কারণ না হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/বিসিএস/সিআর/১৪২৬ঘ.