২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়ায় নতুন সংবিধানের পক্ষে ভোট

কেনিয়ার গণভোটে নতুন সংবিধানের পক্ষে রায় দিয়েছে জনগণ। বৃহস্পতিবার প্রকাশিত গণভোটের আংশিক ফলাফলে একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2010, 12:56 PM

Updated : 25 Aug 2022, 05:37 PM

এলডোরেট, কেনিয়া, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কেনিয়ার গণভোটে নতুন সংবিধানের পক্ষে রায় দিয়েছে জনগণ। বৃহস্পতিবার প্রকাশিত গণভোটের আংশিক ফলাফলে একথা বলা হয়েছে। কেনিয়ার রাজনৈতিক পট পরিবর্তন করতে পারে গণভোটের এ ফল। নির্বাচন কর্তৃপক্ষ সারা দেশের ২১০ টি নির্বাচনী এলাকার অর্ধেক ফল প্রাথমিকভাবে প্রকাশ করেছে। এতে দেখা গেছে, ৬৭ শতাংশ ভোটার নতুন সংবিধানের পক্ষে ভোট দিয়েছে। 'হ্যাঁ' ভোট বেশি হওয়ায় 'না' ভোট জয়ী হওয়ার সম্ভাবনা তেমন নেই বলে মনে করা হচ্ছে। নির্বাচনের ফলাফল নিয়ে কেনিয়ার নেতৃত্বস্থানীয় সংবাদপত্রগুলোর কোন সন্দেহ প্রকাশ করেনি। প্রধান দুটি পত্রিকা শিরোনামে লিখেছে, "কেনিয়া হ্যাঁ বলেছে', 'হ্যাঁ ভোট দিয়েছে'। সংবিধান প্রনয়ণের পক্ষের অর্থাৎ, হ্যাঁ শিবির বৃহস্পতিবার কেনিয়ার জ্বালানি মন্ত্রী কিরাইতু মুরানগি বলেছেন, "কেনিয়ার সাহসী জনগণ বজ্রদীপ্ত কন্ঠে তাদের রায় দিয়েছে। কেনিয়ার পুনর্জন্ম হয়েছে।" কেনিয়ায় রাজনৈতিক সংস্কারের উদ্দেশ্যে নেওয়া বিভিন্ন পদক্ষেপের আওতায় নতুন এ সংবিধান প্রনয়ণ নিয়ে গণভোট হয়েছে। প্রেসিডেন্টের ক্ষমতা কমানো হয়েছে নতুন সংবিধানে। এছাড়াও ভূমিবিরোধ নিষ্পত্তিরও বিধান রাখা হয়েছে এতে। ২০০৮ সালের শুরুর দিকে কেনিয়ায় নির্বাচন পরবর্তী যে ভয়াবহ সহিংসতা ঘটেছিল তার পুনরাবৃত্তি রোধে নতুন সংবিধানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। কেনিয়ার প্রেসিডেন্ট মাওয়ি কিবাকি ও প্রধানমন্ত্রী উভয়ই গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন। সার্বিকভাবে গণভোটের রায় নতুন সংবিধানের পক্ষেই যাবে বলে আভাস পাওয়া যাচ্ছে বিভিন্ন জনমত জরিপে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৪৩ ঘ.