ওয়াশিংটন/ক্যানবেরা, আগস্ট ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাপুয়া নিউ গিনির নিউ ব্রিটেন দ্বীপে বৃহস্পতিবার ভোরে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
তবে তাৎক্ষণিকভাবে সেখানে কোনো ক্ষয়-ক্ষতি বা সুনামির খবর জানা যায়নি।
নিউ ব্রিটেনের পূর্বাঞ্চলীয় রাবাউলে অবস্থিত পাপুয়া নিউ গিনির ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জোনাথন কুডুয়োন জানিয়েছেন, ভূমিকম্প অনুভূত হয়েছে রাবাউলে। কিন্তু এর উৎপত্তিস্থল ছিল নিউ ব্রিটেনের দক্ষিণাঞ্চল থেকে ৯০ মাইল দূরে সমুদ্রের গভীরে।
যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে থেকে জানানো হয়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ৫১ মাইল গভীরে।
কুডুয়োন রয়টার্সকে জানান, আমরা এখন পর্যন্ত ক্ষয়-ক্ষতির কোনো খবর পাইনি।
তিনি আরো বলেছেন, সুনামি সম্পর্কেও কর্তৃপক্ষ কোনোকিছু জানায়নি।
পাপুয়া নিউগিনির নিউ ব্রিটেন এলাকা তথাকথিত 'প্যাসিফিক রিং অব ফায়ার' এ অবস্থিত যা ভূমিকম্প ও অগ্নুৎপাতের জন্য পৃথিবীর সবচেয়ে সক্রিয় এলাকাগুলোর একটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১২৫৮ঘ.
bdnews24