তেহরান, আগস্ট ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইরানের পশ্চিমাঞ্চলীয় হামাদান শহরে বুধবার প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের গাড়িবহরে হামলা হয়েছে। তবে বেঁচে গেছেন আহমাদিনেজাদ। (আরো তথ্যসহ-২)
প্রেসিডেন্টের কার্যালয়ের এক সূত্র একথা জানিয়েছে।
সূত্র জানায়, হামাদান শহরে ঘরে তৈরি একটি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটেছে। তবে এতে প্রেসিডেন্টের কোনো ক্ষতি হয়নি।
তবে ইরানের রাষ্ট্রীয় মালিকিনাধীন প্রেস টিভি হামলার খবর অস্বীকার করে বলেছে, প্রেসিডেন্টকে দেখতে উৎসাহী এক তরুণ পটকা ফুটিয়েছে মাত্র।
একজন পুলিশ প্রধানও হামলার খবরকে বিদেশি গণমাধ্যমের বড় ধরনের 'মিথ্যা প্রচারণা' আখ্যা দিয়েছেন।
কিন্তু প্রেসিডেন্টের কার্যালয় সূত্র জানায়, আহমাদিনেজাদ হামাদান শহরের বিমানবন্দর থেকে একটি স্থানীয় ফুটবল স্টেডিয়ামে ভাষণ দিতে যাচ্ছিলেন। এ সময় তার গাড়িবহরে হামলা হয়। এতে কয়েকজন আহত হয়েছে।
হামলার কারণে আহমাদিনেজাদের ভাষণ বাধাগ্রস্ত হয়নি। তিনি ভাষণ দিয়েছেন এবং রাষ্ট্রীয় টেলিভিশনে তা সরাসরি স
bdnews24