২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়ান্ডায় গণহত্যার অভিযোগে সাবেক কর্মকর্তার ২৫ বছর জেল

গণহত্যার জন্য সেনা পাঠানোর অপরাধে রুয়ান্ডার এক সাবেক প্রশাসনিক কর্মকর্তাকে মঙ্গলবার ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জাতিসংঘের একটি আদালত একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2010, 10:06 AM

Updated : 25 Aug 2022, 05:34 PM

দার এস সালাম, আগস্ট ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গণহত্যার জন্য সেনা পাঠানোর অপরাধে রুয়ান্ডার এক সাবেক প্রশাসনিক কর্মকর্তাকে মঙ্গলবার ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জাতিসংঘের একটি আদালত একথা জানিয়েছে। তাঞ্জানিয়ার আরুশায় অবস্থিত "দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল ফর রুয়ান্ডা' (আইসিটিআর) গণহত্যার অপরাধে ডোমিনিক নতায়ুকুলিলায়ায়োকে (৬৮) দোষী সাব্যস্ত করে এই দণ্ড দেয়। আদালতের ওয়েবসাইটে বলা হয়েছে,"আদালত বুতারে অঞ্চলের গিসাগারা জেলার সহ প্রশাসনিক কর্মকর্তা ডোমিনিক নতায়ুকুলিলায়ায়োকে দোষী সাব্যস্ত করে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছে।" ২০০৭ সালের অক্টোবরে ফ্রান্স থেকে নতায়ুকুলিলায়ায়োকে গ্রেপ্তার করা হয় এবং এক বছর পর তাঞ্জানিয়ার উত্তরাঞ্চলীয় শহর আরুশায় জাতিসংঘ কারাগারে তাকে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে আনা অভিযোগনামায় জানানো হয়েছে, কাবুয়ে পাহাড়ে হাজার হাজার তুতসি শরণার্থীকে খাদ্য ও নিরাপত্তার প্রতিশ্র"তি দিয়ে তিনি সেখানে সেনা পাঠিয়ে তাদের হত্যা করেন। রুয়ান্ডায় ১৯৯৪ সালের এপ্রিল থেকে জুনের মধ্যে মাত্র ১০০ দিনে আধাসামরিক হুতু ও সেনারা ৮ লাখ সংখ্যালঘু তুতসি ও রাজনৈতিকভাবে উদার হুতুদের নৃশংসভাবে হত্যা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/বিসিএস/সিআর/১৫৩৩ঘ.