২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে বোমা হামলায় নিহত ১২

ইরাকের ওয়াসিত প্রদেশের দক্ষিণাঞ্চলীয় কুত শহরে মঙ্গলবার দুটি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত ও ৫৫ জন আহত হয়েছে। নিরাপত্তা সূত্র একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2010, 08:44 AM

Updated : 25 Aug 2022, 05:34 PM

বাগদাদ, আগস্ট ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের ওয়াসিত প্রদেশের দক্ষিণাঞ্চলীয় কুত শহরে মঙ্গলবার দুটি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত ও ৫৫ জন আহত হয়েছে। নিরাপত্তা সূত্র একথা জানিয়েছে। সচরাচর শান্ত এই শহরটির কেন্দ্রস্থলে স্বর্ণবাজারের কাছে প্রথমে রাস্তার পাশে পেতে রাখা একটি বোমা বিস্ফোরিত হয়। এর ঠিক পরপরই একটি গাড়ি বোমা বিস্ফোরিত হলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে ওয়াসিতের গভর্নর লতিফ হামিদ আল তুরফা জানান, বিস্ফোরণে দুইজন নিহত ও ৬৩ জন আহত হয়েছে। গত তিন বছরে ইরাকে সহিংসতার মাত্রা কমে গেলেও বোমা হামলা নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। ধারণা করা হয়, পাঁচ মাস আগে জাতীয় নির্বাচনের অমীমাংসিত ফলাফলে দেশটিতে যে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়েছে তারই সুযোগ নিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা। জঙ্গিরা ইরাকি সেনাবাহিনী ও পুলিশের ওপরও হামলা চালাচ্ছে। মঙ্গলবার ভোরে ইরাকের রাজধানী বাগদাদের একটি চেক পয়েন্টে আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত বন্দুকধারীদের হামলায় পাঁচ পুলিশ নিহত হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। ইরাকি কর্তৃপক্ষ জানিয়েছে, জুলাই মাসে বোমা ও অন্যান্য হামলায় প্রায় ৪শ' বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে যা জুন মাসে নিহতের সংখ্যার প্রায় দ্বিগুন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪৩৩ঘ.