২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'চেওনান' নিয়ে বিস্তারিত প্রতিবেদন তৈরি করছে দ. কোরিয়া

মার্চে যুদ্ধ জাহাজ 'চেওনান' ডুবিতে উত্তর কোরিয়াকে কেন দোষারোপ করা হচ্ছে তা নিয়ে বিস্তারিত প্রতিবেদন তৈরি করছে দক্ষিণ কোরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2010, 05:15 AM

Updated : 25 Aug 2022, 05:35 PM

ওয়াশিংটন, আগস্ট ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্চে যুদ্ধ জাহাজ 'চেওনান' ডুবিতে উত্তর কোরিয়াকে কেন দোষারোপ করা হচ্ছে তা নিয়ে বিস্তারিত প্রতিবেদন তৈরি করছে দক্ষিণ কোরিয়া। এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা মঙ্গলবার এ কথা জানান। তবে কবে নাগাদ এই প্রতিবেদনের কাজ শেষ হবে তা জানেন না নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা। সেইসঙ্গে প্রতিবেদনের মূল বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কোনোকিছু জানাতে তিনি অস্বীকৃতি জানান। উত্তর কোরিয়া টর্পেডো দিয়ে 'চেওনান' ডুবিয়ে দিয়েছে বলে শুরু থেকেই অভিযোগ করে আসছে দক্ষিণ কোরিয়া। কিন্তু বরাবরই তা অস্বীকার করেছে পিয়ংইয়ং। এই যুদ্ধজাহাজ ডুবিতে দক্ষিণ কোরিয়ার ৪৬ জন নাবিক মারা যান। গত মাসে জাতিসংঘ এ ঘটনার নিন্দা জানালেও চীনের প্রতিরোধের মুখে উত্তর কোরিয়াকে দোষারোপ করেনি। যুদ্ধজাহাজ ডুবির ঘটনায় কোরীয় উপদ্বীপে উত্তেজনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে দেয় যুক্তরাষ্ট্র। পাশাপাশি ভবিষ্যতে কোনো ধরনের হামলা হলে উত্তর কোরিয়াকে সমুচিত জবাব দেওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া চালিয়েছে। জাহাজ ডুবির ঘটনা তাৎক্ষণিক তদন্তে দক্ষিণ কোরিয়াকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র। সেই তদন্তদলে ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং সুইডেনের তদন্তকারীরাও ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১০৮ঘ.