নিউইয়র্ক, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১১ সেপ্টেম্বর হামলাস্থলের কাছের একটি পুরাতন ভবনকে ঐতিহাসিক স্থাপনার মর্যাদা না দেওয়ায় সেখানে মসজিদ নির্মাণের বাধা দূর হয়েছে।
ঐ পুরাতন ভবনটিকে ভেঙে সেখানে ১৩ তলা ইসলামিক সংস্কৃতি কেন্দ্র ও মসজিদ নির্মাণের পরিকল্পনা রয়েছে।
ভবনটি ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলায় ধ্বংস হওয়া টুইন টাওয়ারের অবস্থান থেকে মাত্র কয়েকশ' ফুট দূরে অবস্থিত।
সেখানে মসজিদ নির্মাণের পরিকল্পনার তীব্র বিরোধিতা করে ১১ সেপ্টেম্বরের হামলায় নিহতদের স্বজ্জনসহ অনেকে।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে আল কায়েদা জঙ্গিদের সন্ত্রাসী হামলায় ২৯ হাজার ৯৫ জন নিহত হয়।
মসজিদ বানানোর পরিকল্পনার বিরোধীদের আশা ছিলো, নিউইয়র্কের ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ কমিশন হয়তো পুরাতন এ ভবনটিকে ভেঙে ফেলার হাত থেকে রক্ষা করে সেখানে মসজিদ বানানোর পরিকল্পনা সফল হতে দেবে না।
কিন্তু কমিশনের নয় সদস্যই মঙ্গলবার ভবনটিকে ঐতিহাসিক স্থাপনার মর্যাদা দেওয়ার বিপক্ষে ভোট দেয়।
কমিশনের এ সিদ্ধান্তের ফলে ভবনটি ভেঙে সেখানে মসজিদসহ ইসলামিক সংস্কৃতি কেন্দ্র নির্মাণে আর কোনো বাধা থাকছে না।
সারাহ পেলিনসহ অনেক বিখ্যাত রিপাবলিকান নেতারা মসজিদ বানানোর পরিকল্পনার বিরোধিতা করলেও নিউইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ বলেছেন, ইসলাম ধর্মের ম্বাধীনতার প্রতি আমাদের শ্রদ্ধা দেখাতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২৩৪০ ঘ.
bdnews24