প্যারিস, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আফগানিস্তানে তালেবান বিরোধী যুদ্ধে আন্তর্জাতিক সমপ্রদায় হেরে যাচ্ছে বলে সতর্ক করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।
ফ্রান্সের লা ম্যঁদ পত্রিকা মঙ্গলবার একথা জানিয়েছে।
তালেবান জঙ্গি বিরোধী লড়াইয়ে পাকিস্তানের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশকারীদের সমালোচনাও করেছেন জারদারি।
ব্রিটেন সফরের আগে তিনি এ সমালোচনা করেন।
গত সপ্তাহে ভারত সফরকালে ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, জঙ্গিবাদ দমনে ইসলামাবাদ কার্যকর ভূমিকা রাখছে না।
জারদারির সাক্ষাৎকারের বরাত দিয়ে ফ্রান্সের লা ম্যঁদ পত্রিকা বলেছে, "আমি মনে করি যে, তালেবান বিরোধী যুদ্ধে পরাজয়ের দিকে এগোচ্ছে আন্তর্জাতিক স
bdnews24