২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনেজুয়েলায় আক্রমণের পরিকল্পনা নেই: কলম্বিয়া

ভেনেজুয়েলায় সামরিক হামলা চালানোর পরিকল্পনার বিষয়টি শনিবার নাকচ করে দিয়েছে পার্শ্ববর্তী দেশ কলম্বিয়া। কলম্বিয়ার প্রেসিডেন্টের দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2010, 09:12 AM

Updated : 25 Aug 2022, 05:21 PM

বোগোটা, আগস্ট ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভেনেজুয়েলায় সামরিক হামলা চালানোর পরিকল্পনার বিষয়টি শনিবার নাকচ করে দিয়েছে পার্শ্ববর্তী দেশ কলম্বিয়া। কলম্বিয়ার প্রেসিডেন্টের দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে একথা বলা হয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ বোগোটার বিরুদ্ধে সামরিক হামলা পরিকল্পনা করার অভিযোগ তুলে তার দেশের জনগণকে বিভ্রান্ত করছে বলেও দাবি করেছে কলম্বিয়া। শ্যাভেজ শুক্রবার বলেন, প্রতিবেশী দেশ কলম্বিয়ার সামরিক হামলার আশঙ্কায় সীমান্তে সেনা মোতায়েন করেছেন তিনি। গত সপ্তাহে কলম্বিয়া অভিযোগ করে, তাদের দেশের বামপন্থি বিদ্রোহীদের আশ্রয় দিয়ে সহায়তা করছে ভেনেজুয়েলা। এ অভিযোগের প্রেক্ষিতেই কলম্বিয়া সীমান্তে সেনা মোতায়েন করেন শ্যাভেজ। কলম্বিয়ার প্রেসিডেন্ট আলভারো ইউরিবের দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, "কলম্বিয়া কখনোই প্রতিবেশী দেশ ভেনেজুয়েলায় আক্রমণের পরিকল্পনা করেনি। তাদের প্রেসিডেন্ট যা বলছে তা পরিস্কার রাজনৈতিক প্রতারণার কৌশল।" ফার্ক গেরিলা ও অন্য একটি ক্ষুদ্র বামপন্থি সংগঠনের গেরিলারা ভেনেজুয়েলার ভূখণ্ড ব্যবহার করছে অভিযোগ করে কলম্বিয়া সে সংক্রান্ত ভিডিও, মানচিত্র এবং স্থিরচিত্র উপস্থাপন করায় দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন শ্যাভেজ। কলম্বিয়ার যুদ্ধ বিমান স