২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাভ প্যারেডে নিহতদের স্মরণে শোক

জার্মানির ডুইসবুর্গ শহরে লাভ প্যারেড উৎসবে নিহতদের স্মরণে শনিবার শোক পালন করেছে জার্মানবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2010, 01:50 PM

Updated : 25 Aug 2022, 05:15 PM

ডুইসবুর্গ, জার্মানি, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জার্মানির ডুইসবুর্গ শহরে লাভ প্যারেড উৎসবে নিহতদের স্মরণে শনিবার শোক পালন করেছে জার্মানবাসী। গত শনিবার লাভ প্যারেড উৎসব শেষে আতঙ্কগ্রস্ত হয়ে পালিয়ে যাওয়ার সময় ছোট্ট টানেলে পদপিষ্ট হয়ে মারা যায় ২১ জন। এ ঘটনায় আহত হয় পাঁচশ'রও বেশি মানুষ। সে দুর্ঘটনার এক সপ্তাহ পরে শনিবার দেশজুড়ে নিহতদের স্মরণ করে জার্মানি। সরকারি ভবনগুলোতে দিনব্যাপী জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। ডুইসবুর্গের ছোট্ট গির্জা সালভাটোরে আয়োজন করা হয় শোক অনুষ্ঠানের। ফুল আর মোমবাতি নিয়ে শ্রদ্ধা জানানো হয় নিহতদের। এ শোক অনুষ্ঠানে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল উপস্থিত হন। উপস্থিত হন নিহতদের পরিবারের সদস্যরাও। দেশটির চারটি জাতীয় টেলিভিশনে সরাসরি স