২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ইসরায়েলের বিমান হামলায় হামাস কমান্ডার নিহত

গাজায় ইসরায়েলের বিমান হামলায় হামাসের একজন কমান্ডার নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2010, 05:49 AM

Updated : 25 Aug 2022, 05:17 PM

গাজা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাজায় ইসরায়েলের বিমান হামলায় হামাসের একজন কমান্ডার নিহত হয়েছেন। নিহত কমান্ডারের নাম ইসা বাতরান এবং তিনি একজন রকেট নির্মাতা বলে শনিবার নিশ্চিত করেছে হামাস। শুক্রবারের প্রথম ভাগে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ছোঁড়া একটি রকেট ইসরায়েলের আশকেলন শহরে আঘাত হানে। এতে একটি অ্যাপার্টমেন্ট ব্লকের জানালা উড়ে যায়। পাশাপাশি কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। এরপরই বিমান হামলা চালায় ইসরায়েল। এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। গাজার দক্ষিণাঞ্চলে মিশরীয় সীমান্তবর্তী হামাস নিয়ন্ত্রিত একটি প্রশিক্ষণ ক্যাম্প লক্ষ করে শুক্রবার প্রথম বিমান হামলাটি চালায় ইসরায়েল। দ্বিতীয় বিমান হামলাটি চালানো হয় গাজা উপত্যকার কেন্দ্রস্থলে একটি ক্যারাভ্যান লক্ষ করে। এতে গাজায় হামাসের সামরিক শাখার প্রধান ইসা বাতরান নিহত হন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার জানিয়েছেন, "আশকেলনে রকেট হামলার ঘটনা ইসরায়েল খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে।" গাজার কোনো গোষ্ঠী ইসরায়েলে শুক্রবারের রকেট হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে হামাস জানিয়েছে, গাজা ভূখণ্ড থেকে জঙ্গিদের হামলা বন্ধে তারা চেষ্টা চালাচ্ছে। কিন্তু কয়েকটি ছোট ছোট গোষ্ঠী রকেট হামলা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/বিসিএস/সিআর/১৬৫৩ঘ.