২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩৬০ ভুয়া বিয়ে, যাজক দোষী সাব্যস্ত

ব্রিটেনে কয়েকশ ভুয়া বিয়ে দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার দোষী সাব্যস্ত হয়েছেন রেভ অ্যালেক্স ব্রাউন (৬১) নামের এক যাজক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2010, 04:01 PM

Updated : 25 Aug 2022, 05:11 PM

লন্ডন, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রিটেনে কয়েকশ ভুয়া বিয়ে দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার দোষী সাব্যস্ত হয়েছেন রেভ অ্যালেক্স ব্রাউন (৬১) নামের এক যাজক। অবৈধ অভিবাসীরা যাতে ব্রিটেনে বসবাসের বৈধতা পান সেজন্য আফ্রিকার অধিবাসী এবং পূর্ব ইউরোপের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তিনি চার বছরে ৩৬০ টি ভুয়া বিয়ে দিয়েছেন। এসব বিয়ের ক্ষেত্রে এমন ঘটনাও ঘটেছে যেখানে বিবাহিত একজন ব্যক্তি এক বা দুই মাস পর অপর একজনকে বিয়ে করতে আগের বিয়ে বাতিল করেছে এবং অনেকে আবার একইদিনে দুইজনকে বিয়ে করেছে। প্রেস অ্যাসোসিয়েশন জানিয়েছে, ব্রাউনের পরিচালিত কয়েকশ' বিয়ের মধ্যে ৯০ টি দম্পতি একই সড়কে এবং কিছু কিছু ক্ষেত্রে বর-বধূ একই বাড়িতে থাকত। ব্রাউনের সহযোগী ভ