হাভানা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কিউবার ভিন্নমতাবলম্বী অনশনকারী গুইলার্মো ফারিনাস বৃহস্পতিবার হাসপাতাল ত্যাগ করেছেন।
তবে এখনো পুরোপুরি সুস্থ নন তিনি।
কারাগারে আটক বিরোধী দলীয় রাজনৈতিক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে ফেব্র"য়ারির ২৪ তারিখ থেকে অনশন শুরু করে জুলাইয়ের ৮ তারিখ পর্যন্ত তা অব্যাহত রাখেন কিউবান মনস্তাত্ত্বিক ও লেখক ফারিনাস।
৭ জুলাই ক্যাথলিক চার্চের সঙ্গে এক চুক্তির আওতায় কিউবা ৫২ জন রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দেওয়ার পরদিন অনশনের ইতি ঘটান তিনি।
হাসপাতাল ত্যাগ করার পর সান্তা ক্লারা থেকে টেলিফোনে ফারিনাস জানান, তিনি খুব সামান্য পরিমাণ খাবার গ্রহণ করতে পারছেন।
তিন সপ্তাহ আগে ১৩৫ দিনের অনশনের ইতি টেনে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, "ভালোভাবে হাঁটতে পারেন না।"
মার্চের ১১ তারিখ অনশনে থাকা অবস্থায় ৪৮ বছর বয়সী ফারিনাস অজ্ঞান হয়ে যাওয়ার পর ভর্তি করা হয় সান্তা ক্লারা হাসপাতালে। তখন থেকে শিরার মাধ্যমে তাকে পুষ্টি ও তরল সরবরাহ করা হয়।
২৩ ফেব্র"য়ারি কিউবার ভিন্নমতাবলম্বী ওরলেন্ডো জাপাটা কারাগারে অনশনরত অবস্থায় মৃত্যুবরণ করার পর কিউবা আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক চাপের মুখে পড়ে।
তার ঠিক একদিন পরই অনশন শুরু করেন ফারিনাস, যা আন্তর্জাতিক সমালোচনাকে আরো উস্কে দেয়।
২০০৩ সালে সরকারবিরোধী আন্দোলনের সময় বিরোধীদলীয় ৭৫ জন রাজনৈতিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করে কিউবা। সরকারপক্ষের এই পদক্ষেপ সেইসময় দেশটির আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ
bdnews24