টোকিও, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- যুক্তরাষ্ট্রে অত্যন্ত বিলাসবহুল ৪১২,০০০ যাত্রীবাহী গাড়ি ফিরিয়ে নেবে জাপানের টয়োটা মোটর কোম্পানী।
স্টিয়ারিং হুইল এর সমস্যা সারাতে গাড়িগুলো ফিরিয়ে নেওয়া হবে বলে বৃহস্পতিবার জানিয়েছে তারা।
নির্মাণ ত্র"টির কারণে টয়োটা এ বছর বহু সংখ্যক গাড়ি ফিরিয়ে নিচ্ছে। এবার এ তালিকায় যোগ হচ্ছে ২০০০-২০০৪ সালের মডেল গাড়ি এভালন। স্টিয়ারিং সমস্যার কারণে ৩৭৩,০০০ টি এভালন ফিরিয়ে নেবে টয়োটা।
আর ২০০৩-২০০৭ সালের মডেল গাড়ি এলএক্স৪৭০ স্পোর্টস ইউটিলিটি ফিরিয়ে নেওয়া হবে ৩৯০০০টি।
টয়োটার একজন মুখপাত্র জানিয়েছেন, এভালন মডেলের গাড়ির তিনটি দুর্ঘটনার খবর পেয়ে তিনি এগুলো ফিরিয়ে নেওয়ার চাপে পড়েছেন।
যদিও ওই দুর্ঘটনাগুলোতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তাছাড়া, স্টিয়ারিং এর যে ত্র"টির কারণে টয়োটা গাড়িগুলো ফেরত নিতে চাইছে সেটিই দুর্ঘটনার কারণ কিনা তাও স্পষ্ট জানা যায়নি।
অন্যদিকে, এলএক্স৪৭০ গাড়ির ক্ষেত্রে কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছে টয়োটা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯০৫ ঘ.
bdnews24