২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে সেনাবৃদ্ধি করেছে ভেনেজুয়েলা

কলম্বিয়া সীমান্তে সেনা বৃদ্ধি করেছে ভেনেজুয়েলা। কলম্বিয়ার পরবর্তী অর্থমন্ত্রী সোমবার বিবদমান দেশ দুটির মধ্যে পুনরায় বাণিজ্য চালুর ঘোষণা দেওয়ার পরিপ্রেক্ষিতে ভেনেজুয়েলা সীমান্তে সেনা বৃদ্ধি করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2010, 07:49 AM

Updated : 25 Aug 2022, 05:03 PM

সান ক্রিস্টোবাল, ভেনেজুয়েলা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কলম্বিয়া সীমান্তে সেনা বৃদ্ধি করেছে ভেনেজুয়েলা। কলম্বিয়ার পরবর্তী অর্থমন্ত্রী সোমবার বিবদমান দেশ দুটির মধ্যে পুনরায় বাণিজ্য চালুর ঘোষণা দেওয়ার পরিপ্রেক্ষিতে ভেনেজুয়েলা সীমান্তে সেনা বৃদ্ধি করে। ভেনেজুয়েলার জাতীয় নিরাপত্তা বাহিনীর আঞ্চলিক কমান্ডার ফ্রাঙ্কলিন মারকেজ জানান, জাতীয় নিরাপত্তা বাহিনীর প্রায় এক হাজার সেনা সীমান্তে পৌঁছেছে। তিনি বলেন, সীমান্ত সুরক্ষায় আমরা ৯৮০ থেকে এক হাজার সেনা মোতায়েন করেছি। তবে সেখানে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, আমরা সতর্ক অবস্থায় রয়েছি।" সীমান্ত এলাকা শান্ত রয়েছে এবং অধিকাংশ বিশ্লেষক মনে করেন, দুদেশের মধ্যে সামরিক সংঘাতের সম্ভাবনা কম। তবে অস্থির এ অঞ্চলের সীমান্তে সংঘর্ষ সম্ভব বলেও জানান তারা। দেড় হাজার কলম্বিয়ান বিদ্রোহীকে আশ্রয় দেওয়ার অভিযোগ তোলায় ভেনেজুয়েলা গত সপ্তায় কলম্বিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। পাশাপাশি কলম্বিয়া কোনো ধরনের সেনা হামলা চালালে যুক্তরাষ্ট্রে তেল সরবরাহ বন্ধের হুমকিও দিয়েছে শাভেজ। তবে বিশ্লেষকরা জানান, ভেনেজুয়েলার অর্থনীতির জন্য এটি ক্ষতিকর হবে। কারণ দেশটি ইতোমধ্যেই বার্ষিক ৩০ শতাংশ মূল্যস্ফীতির মুখে রয়েছে। সোমবার যুক্তরাষ্ট্র জানিয়েছে, ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক হামলার চালানোর কোনো ইচ্ছা তাদের নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৪১ঘ.