২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আল কায়েদাকে শাস্তি দেওয়ার ঘোষণা সারকোজির

অপহৃত ফরাসি প্রকৌশলীকে হত্যার দায়ে উত্তর আফ্রিকার আল কায়েদাকে শাস্তি পেতে হবে বলে সোমবার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2010, 05:19 AM

Updated : 25 Aug 2022, 05:03 PM

ওয়াশিংটন, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অপহৃত ফরাসি প্রকৌশলীকে হত্যার দায়ে উত্তর আফ্রিকার আল কায়েদাকে শাস্তি পেতে হবে বলে সোমবার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। উত্তর আফ্রিকার আল কায়েদা ইন ইসলামিক মাগরিব-এর এক নেতা রোববার ধারণকৃত অডিও বার্তায় জানান, অপহৃত ফরাসি সাবেক প্রকৌশলী মিশেল গার্মানিউকে উদ্ধারের লক্ষ্যে মালিতে সেনা অভিযানের সময় আল কায়েদার ৬ কর্মী নিহত হওয়ার প্রতিশোধ হিসেবেই তারা শনিবার তাকে হত্যা করেছে। আরবি টেলিভিশন চ্যানেল আল জাজিরায় আল কায়েদার ওই বার্তাটি প্রচারিত হয়। এরপর ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি সোমবার এক টেলিভিশন ভাষণে ৭৮ বছর বয়সী গার্মানিউয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেন। ভাষণে তিনি বলেন, এ বর্বরোচিত ও ঘৃণ্য আচরণের প্রতি আমি নিন্দা জ্ঞাপন করছি যার কারণে নিরপরাধ একজন ব্যক্তি হত্যার শিকার হলো। তিনি ফরাসী নাগরিকদের সাহেল অঞ্চল ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন। ভাষণে সারকোজি জানান, ২০ এপ্রিল নাইজারে আল কায়েদা ইন ইসলামিক মাগরিব-এর হাতে অপহৃত সাবেক প্রকৌশলী মিশেল গার্মানিউকে উদ্ধার করার জন্য মৌরিতানিয়ার সেনাদের সঙ্গে থেকে ফরাসি কমান্ডোরাও চেষ্টা চালিয়েছে। কিন্তু তারা মালিতে অবস্থিত মরুভূমির সেই ক্যাম্পটিতে তাকে খুঁজে পায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/