২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইউ সম্মেলনে যোগ দিচ্ছেন না বশির

সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল-বশির আফ্রিকান ইউনিয়নের উগান্ডা সম্মেলনে যোগ দিচ্ছেন না। প্রেসিডেন্টের একটি সূত্র রোববার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2010, 12:14 PM

Updated : 25 Aug 2022, 04:57 PM

খার্তুম, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল-বশির আফ্রিকান ইউনিয়নের উগান্ডা সম্মেলনে যোগ দিচ্ছেন না। প্রেসিডেন্টের একটি সূত্র রোববার একথা জানিয়েছে। ২৫ জুলাই থেকে উগান্ডার কামপালায় আফ্রিকান ইউনিয়নের ১৫ তম সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনে আফ্রিকার ৩০ টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধানরা যোগ দিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী গণহত্যার অভিযোগে বশিরকে গ্রেপ্তার না করার জন্য আফ্রিকার দেশগুলো আহ্বান জানালেও তিনি এইউ সম্মেলনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এতে উগান্ডার প্রতি সুদানের উপেক্ষা দেখানো হয়েছে। কমকর্তারা জানান, সম্মেলনে খার্তুম থেকে কোনো মন্ত্রীকেও পাঠানো হবে না। সুদানের বিতর্কিত নির্বাচনের পর প্রেসিডেন্ট বশিরের শপথ গ্রহণ অনুষ্ঠানে উগান্ডার প্রেসিডেন্ট ইয়োরি মুসেভেনি যোগ না দেওয়ায় প্রতিবেশী এ দুটি দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। প্রেসিডেন্ট বশিরের একটি সূত্র রয়টার্সকে বলেন, "এইউ সম্মেলনে না যাওয়ার পেছনে প্রেসিডেন্টের গ্রেপ্তার আতঙ্ক রয়েছে ব্যাপারটি তা নয়। সেরকম হলে তার পরিবর্তে ভাইস প্রেসিডেন্ট বা কোনো মন্ত্রীকে আমরা পাঠাতে পারতাম। কিন্তু এ সম্মেলনে আমরা কোনো মন্ত্রীকেও পাঠাবো না।" সহিংসতা প্রবণ দারফুর অঞ্চলে গত বছর সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে এ মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রেসিডেন্ট বশিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/১৮০৭ ঘ.