বাগদাদ, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাগদাদের দুবাইভিত্তিক আল আরাবিয়া টেলিভিশন কার্যালয়ে এক আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়সূত্রে এ খবর জানানো হয়।
সূত্র জানায়, বাগদাদের পশ্চিমাঞ্চলীয় জেলা হারিথিয়ায় টেলিভিশনটির কার্যালয়ে এ হামলা চালানো হয়।
আরাবিয়া টেলিভিশন জানিয়েছে, হামলার সময় তাদের সাংবাদিকরা অফিসে ছিলেন না। তবে এতে তিনজন আহত হয়েছেন।
ইরাকে ৭ মার্চের সাধারণ নির্বাচন হওয়ার পক্ষ সরকার গঠনে কোনো পক্ষই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দেশটিতে রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
এই সুযোগে কয়েকমাস ধরে ইরাকে বোমা হামলাসহ সহিংসতার ঘটনা ঘটিয়ে চলেছে জঙ্গিরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪১৬ঘ.
bdnews24