কাবুল, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে আটক দুই মার্কিন সেনার একজনকে হত্যা করা হয়েছে বলে রোববার জানিয়েছে তালেবান জঙ্গিরা।
আটক অন্যজনের ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে রয়টার্সকে অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে জানিয়েছেন তালেবান মুখপাত্র জাবিহউল্লা মুজাহিদ।
ন্যাটো পরিচালিত ইন্টারন্যাশনাল সিকিউরিটি এসিসট্যান্স ফোর্স (ইসাফ) জানায়, কাবুলের সামরিক চত্বর থেকে গাড়ি নিয়ে দুই সেনা বের হয়ে যাওয়ার পর আর ফিরে না আসলে তারা নিঁখোজ হয়েছে বলে জানা যায়।
মুজাহিদ বলেছেন, "আমাদের কাছে একজন সেনার মৃতদেহ এবং অন্যজন জীবিত অবস্থায় আছে। আমরা তাদের নিরাপদ স্থানে সরিয়ে এনেছি।"
জুনে আফগানিস্তানে ১০০- এর বেশি বিদেশি সেনা নিহত হয়েছে যা নয় বছরের মধ্যে সর্বোচ্চ।
বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৬০০ ঘ.
bdnews24